হোম > সারা দেশ > কুমিল্লা

প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘শহরের হাসপাতালগুলোতে চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার।’  

আজ বুধবার কুমিল্লার চান্দিনা উপজেলার সোনাপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। আমরা চাই, সেসব এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলো আরও উন্নত হোক।’ 

এ সময় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুমিল্লা পল্লি উন্নয়ন একাডেমি বার্ডে ছয় জেলার সিভিল সার্জন, স্বাস্থ্যকেন্দ্র প্রধান ও চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় মিলিত হন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ