হোম > সারা দেশ > চট্টগ্রাম

চলন্ত ট্রাক থেকে পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চলন্ত ট্রাকে ওঠার সময় পড়ে গিয়ে হামিম আহমেদ পাটোয়ারী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হামিম কোতোয়ালি থানার স্টেশন রোডের হোটেল সৈকত এলাকার আবু ইউসুফ পাটোয়ারীর ছেলে। 

থানার পরিদর্শক আজকের পত্রিকাকে বলেন, গতকাল গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে চলন্ত ট্রাকে ওঠার সময় হামিম পড়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান তিনি। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ