হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা বোর্ডে ছেলেদের চেয়ে ৩০ হাজার বেশি মেয়ে পরীক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তাঁদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন।  এতে ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। 

নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা বোর্ডে অন্তর্ভুক্ত। এই ৬ জেলার ১ হাজার ৭৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৭৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে। 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান বলেন, ‘এবার এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন।  ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষার্থী বেশি।’ 

কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায়, ৬২ হাজার ৪৬৯ জন। নোয়াখালীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন, ফেনীতে জেলায় ১৭ হাজার ২৯৮ জন, লক্ষ্মীপুরে ১৬ হাজার ২৯২ জন, চাঁদপুরে ২৭ হাজার ৪৬৩ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ হাজার ১৫০ জন। 

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৭৩৭ জন, মানবিক বিভাগে ৬০ হাজার ২৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ হাজার ৪৯৭ জন। 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নিজামুল করিম বলেন, ‘সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় পরীক্ষার্থীরা নির্বিঘ্ন পরিবেশে যেন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ