হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে কবর জিয়ারতের সময় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করার সময় বন্য হাতির আক্রমণে আবুল কালাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার পুকুরিয়ায় ইউনিয়নের পূর্ব নাটমুড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম পুকুরিয়া ইউনিয়নের পূর্ব নাটমুড়া মোজ্জার বাপের বাড়ির মৃত বশরত আলীর ছেলে।

উপজেলার পুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফরিদ বলেন, ফজরের নামাজ পড়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করছিলেন আবুল কালাম। এ সময় পেছন থেকে বন্য হাতি এসে আক্রমণ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে গেলে হাতিটি চলে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাইল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নিহত আবুল কালামের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ