হোম > সারা দেশ > নোয়াখালী

সেনবাগে ২৯ দুরারোগ্য রোগীকে সাড়ে ১৪ লাখ টাকা অনুদান

প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ২৯ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে আজ এ চেক বিতরণ করা হয়। রোগীদের মধ্যে ১৯ জন ক্যানসার আক্রান্ত, ৩ জন কিডনি আক্রান্ত, ৬ জন স্ট্রোক করে প্যারালাইজড এবং ১ জন জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত। 

ক্যানসারে আক্রান্ত সাহায্যপ্রাপ্তরা হলেন—পাইখাস্তার মরিয়ম আক্তার (১১), বাবুপুরের আওয়ামী লতিফ (৮২), কেশারপাড়ের জাহানারা আক্তার (৩১), বীরকোটের ফরহাদ আল ফয়সাল (৩৭), উত্তর মোহাম্মাদপুরের আলেয়া ফেরদৌসী (৪৮), দক্ষিণ অর্জুনতলার আমেনা খাতুন (৩৯), বীরনারায়নপুরের পেয়ারা বেগম (৫৩), বিজবাগের কামাল উদ্দিন (৩৮), কেশারপাড়ের হাফেজা বেগম (৫২), চারিদ্রোনের মো. মহসিন (৪২), রাজারামপুরের নুর মো. সোহাগ (৩৮), হাঁটিরপাড়ের রোকেয়া বেগম (৪৬), উত্তর জয়নগরের হাজি নুর নবী (৫৫), রাজারামপুরের ছেরাজল হক (৬৫), নজরপুরের আব্দুল আলী (৫৫), ইটবাড়ীয়ার জালাল আহমেদ (৪১), মানিকপুরের বিবি ফাতেমা (৪০), ছাতারপাইয়ার মাছুমা আক্তার (৪৬), গোরকাটার বিবি কুলছুম (৪২)। 

কিডনি রোগে আক্রান্তরা হলেন—বিজবাগের বেলায়েত হোসেন (৫৬), ইয়ারপুরের সাইফুল ইসলাম (৪১), দক্ষিণ অর্জুনতলার আব্দুল মতিন (৭২)।

স্ট্রোক জনিত প্যারালাইজড ব্যক্তিরা হলেন—নাজির নগরের আ. খালেক (৫৩), বীরকোটের মনোয়ারা বেগম (৫৮), হিজলী নুর নবী (৪৫), হিজলীর আবুল বাশার (৬৫), দক্ষিণ গোরকাটার আফিয়া খাতুন (৬০), মানিকপুরের মো. ইয়াছিন (৪৬) ও জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত দক্ষিণ অর্জুনতলার জান্নাতুল নঈম (১৫)।

গতকাল বুধবার বিকেলে সমাজসেবা কার্যালয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও নাছরুল্যাহ আল মাহমুদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ