হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, আহত ৪ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াসিন ও কনস্টেবল মামুন।

গুলিবিদ্ধ ডাকাতেরা হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলোইবতি গ্রামের আব্দুর রহিম (৪৯) ও কুমিল্লার লালমাই উপজেলার হতগড়া গ্রামের মো. সাব্বির (১৭)।

পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের সামনে রড ফেলে ছয়জন ডাকাতি করছিল। প্রাইভেট কারে ছিলেন আহাম্মাদ হোসেন নামে একজন সুইডেনপ্রবাসী। তিনি ঢাকা থেকে ফেনীতে আসছিলেন। ওই সময় টহল পুলিশ ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। টহল পুলিশ ঘটনাটি বুঝতে পেরে অবস্থান নেয় এবং তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মো. রহিম ও সাব্বির নামে দুজন ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে রহিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই প্রবাসীর কাছ থেকে নেওয়া ল্যাপটপ, মোবাইল ফোন, ডলারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত দুই পুলিশ সদস্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আজ রোববার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি ডাকাত দলের সদস্যদের ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’

ঘটনার পরপরই পুলিশ সুপার আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত পুলিশ সদস্যদের খোঁজ নেন। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ