হোম > সারা দেশ > চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামে যেতে চান ইইউ প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন প্রতিনিধিদল। বৈঠকে ইইউয়ের ছয় সদস্যের প্রতিনিধিদলটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিদর্শনের কথা জানিয়েছে। সেখানকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে বলে জানিয়েছে। 

আজ সোমবার সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এই ছয় সদস্যের প্রতিনিধিদল এবার পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় যেতে চায়। সেখানকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে। সে ব্যাপারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে তারা।’ 

অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম আরও বলেন, প্রতিনিধিরা সেখানে গেলে প্রশাসনিক সব ধরনের সহায়তা দেবে মন্ত্রণালয়। নির্বাচনের আগে ছয় সপ্তাহের জন্য তারা পার্বত্য জেলার তিন জেলায় যাওয়ার ব্যাপারে জানিয়েছে। নির্বাচনের আগে তিন জেলায় যাওয়ার ব্যাপারে দেখার দায়িত্ব নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ