হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে কলেজছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি

সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী অটোরিকশায় হেনস্তার শিকার হয়েছেন। এ সময় হেনস্তাকারীরা ওই ছাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত সোয়া ১০টা থেকে মাইজদী সড়কের চৌমুহনী চৌরাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জানান, কলেজের সব ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আজ কলেজ ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল ছিল। ইফতার শেষে কলেজের ১৫তম ব্যাচের ওই ছাত্রী সন্ধ্যা ৭টার দিকে মাইজদী বাসায় যাওয়ার উদ্দেশে চৌরাস্তা থেকে ছেড়ে আসা একটি সিএনজিতে ওঠেন। তখন হেনস্তার শিকার হন। একপর্যায়ে তাঁর কাছে থাকা মোবাইল ফোন এবং ব্যাগে থাকা টাকাপয়সা নিয়ে যায়।

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ানকে ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ