হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিদেশি সিগারেটসহ ২ জন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ২১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার নগরীর রিয়াজউদ্দিন বাজারের তিন পোল কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–কুমিল্লা মুরাদনগর থানার কেয়ট গ্রামের মো. আমিরুল ইসলাম (৩২) ও একই এলাকার মো. আবু মুছা (৩৬)। বর্তমানে দুজনেই বাকলিয়া থানার মিয়াখান নগর সাবান ফ্যাক্টরি গলির ইসহাক মিয়া কলোনির বাসিন্দা। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সন্ধ্যার দিকে রিয়াজউদ্দিন বাজারের তিন পোল কাঠের ভ্যানে করে আমদানি নিষিদ্ধ সিগারেট গোডাউনে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কাঁচাবাজারের প্রবেশ মুখ থেকে ভ্যানে থাকা বস্তা থেকে ১ হাজার ৯২০ কার্টন সিগারেট জব্দ করে। এ সময় দুজন গ্রেপ্তার করলেও আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।’ 

তিনি বলেন, ‘জব্দকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় ২১ লাখ ১২ হাজার টাকা।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ