হোম > সারা দেশ > কক্সবাজার

চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে শিশু আহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের পশ্চিম ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত শিশুর নাম রবিউল আউয়াল (১১)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদ্রাসা গ্রামের আবু হানিফের ছেলে। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস ট্রেন ঢাকায় উদ্দেশ্য যাচ্ছিল। এ সময় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের পশ্চিম ভিলেজারপাড়ায় পৌঁছালে ট্রেন থেকে ছিটকে পড়ে শিশু রবিউল। 

এতে শিশুটি মুখ, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। রেলপথের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন শিশুটিকে দেখতে পেয়ে রবিউলকে উদ্ধার করে লোহাগাড়ার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

এ ব্যাপারে কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হোসেন বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ওই শিশুর বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানা এলাকায়। শিশুটি কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ছাদে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূলত ছাদ থেকে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ