হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে ব্যাংক ডাকাতি, ৪ আসামি রিমান্ডে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সহযোগী সন্দেহে গ্রেপ্তার ৩ জন এবং গ্রেপ্তার জিপ চালকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার দুপুর ১টার দিকে কেএনএফের ৩ জন এবং ১ জিপ চালককে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

পরে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় থানচি থানার ২ নম্বর মামলায় টাইসন বম ও ভান লিয়ান বমকে ২ দিন এবং ৩ নম্বর মামলায় আরও দুইদিন রিমান্ডের আদেশ দেন। 

একই সঙ্গে থানচি থানার ৩ নম্বর মামলায় গ্রেপ্তারকৃত আসামি ভান লাল বয় বমকে ২ দিন এবং জিপ চালক কপিল উদ্দিন সাগরকে ১ দিনের রিমান্ডের আদেশ প্রদান করেন। পরে আসামিদের আবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলহাজতে নিয়ে যাওয়া হয়। 

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বলেন, ‘চার আসামিকে আদালতে তোলা হলে আদালত ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ