হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।   

আহতরা হচ্ছে জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদারবাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কোহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার (৯), মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) ও মেয়ে শাহানা (১০)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাইজদী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশাযোগে বেগমগঞ্জের চৌরাস্তার দিকে যাচ্ছিল যাত্রীরা। পথে তাদের অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে অটোরিকশার ভেতরে থাকা পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়

বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এসে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অগ্নিদগ্ধের মধ্যে কোহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, দগ্ধদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭ ভাগ পুড়েছে। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ