হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানতে টোল বুথে বাসের ধাক্কা, দেড় ঘণ্টা কার্যক্রম বন্ধ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

শাহ্ আমানত সেতুর টোলপ্লাজার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

আজ শুক্রবার ভোরে কর্ণফুলীর সেতুর টোলবক্সে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন টোল প্লাজার ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রজেক্ট ম্যানেজার সুমন ঘোষ।

টোল প্লাজা সূত্র জানায়, দুর্ঘটনার পর টোল প্লাজার ৪ ও ৫ নম্বর বুথের কার্যক্রম প্রায় দেড় ঘণ্টার মতো বন্ধ ছিল। তবে বাকি বুথ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজারগামী তিশা ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় আঘাত করে। টোল প্লাজার কর্মচারী এবং বাসের সব যাত্রী অক্ষত আছেন।

তিনি আরও বলেন, ‘বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে। চালক ঘুমের মধ্যে গাড়ি চালাচ্ছিল বলে ধারণা করছি। এতে ডিভাইডার ক্ষতিগ্রস্ত হয়ে লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ