হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ঋণের চাপে বিষপানে আত্মহত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

মৃত টিটু সূত্রধর। ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে টিটু সূত্রধর (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সংসারের অভাব-অনটন ও ঋণের চাপে বিষপানে আত্মহত্যা করেছে বলে জানান পরিবারের সদস্যরা।

গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার বাঁশগাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া রহমতের পাড়া এলাকার স্বপন সূত্রধরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, টিটুর একটি মুদিদোকান রয়েছে। দোকানে বাকিতে মালপত্র বিক্রি করা ও সেই টাকা ওঠাতে না পারায় অভাব-অনাটনে পড়েন। বাধ্য হয়ে চড়া সুদে ঋণ নিয়ে দোকানে মালামাল তোলেন তিনি। কিন্তু সে মালামালও বাকিতে বিক্রি করতে হয় তাঁকে।

একদিকে বকেয়া টাকা আদায় না হওয়া, অন্যদিকে ঋণের টাকার জন্য পাওনাদারের অব্যাহত চাপে মানসিকভাবে ভেঙে পড়েন টিটু। গতকাল বিকেলে পাওনাদার এসে ঋণের টাকার জন্য চাপ দেন এবং রাতের মধ্যে পরিশোধ করতে না পারলে মামলা করারও হুমকি দেন। পাওনাদার চলে যাওয়ার পর টিটু গতকাল সন্ধ্যায় নিজ দোকানে বিষ পান করেন।

পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ঋণের চাপ সইতে না পেরে ওই ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ