হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি  

মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ঘোষিত কমিটিতে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করা হয়েছে এবং ফ্যাসিস্ট সরকারের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের দিয়ে উপজেলা কমিটি করার অভিযোগ তোলা হয়।

আজ শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই কমিটি ঘোষণা দেন মুরাদনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আব্দুর রহমান উজ্জ্বলকে আহ্বায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্যসচিব করে ২৯৫ সদস্যের পাল্টা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

এ সময় প্রতিবাদ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন, ‘যাঁরা ছাত্র-জনতার আন্দোলনের সময় জীবন বাজি রেখে মুরাদনগরের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোলনে যারা সম্মুখসারিতে ছিলেন তাঁদের বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

সিয়াম খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমুখ।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ