হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে রেজিয়া বেগম (৬০) নামের এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টায় চন্দনাইশ থানাধীন পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম ওই এলাকার আবদুস সাত্তারের স্ত্রী। 

স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। এ সময় আবদুস সাত্তার কথা-কাটাকাটির জেরে রেজিয়া বেগমকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় রেজিয়া বেগমকে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠান। এরপর চিকিৎসাধীন অবস্থায় রেজিয়া বেগম রাতে মারা যান। তাঁর পাঁচ মেয়ে ও দুই ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। এক ছেলে প্রবাসী, অপর ছেলে টাইলস মিস্ত্রির কাজ করেন। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ছুরিকাঘাতে গৃহবধূ রেজিয়া বেগমের হাসপাতালে মৃত্যুর ঘটনায় তাঁর মেয়ে কামরুন নাহার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ