হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে বিদ্যুতায়িত হয়ে একই বাড়ির ৪ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে একই বাড়ির চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শীলমুদ গ্রামের ছকিদার বাড়ির পার্শ্ববর্তী খেতের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হচ্ছেন ওই বাড়ির মো. আব্দুর রহিম, মো. সুমন, মো. ইউছুফ ও জুয়েল।

স্থানীয়দের বরাত দিয়ে বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন উর রশিদ জানান, সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী নিজের খেতে সবজি তোলার কাজ করছিলেন আব্দুর রহিম (৩৪)। খেতের মধ্যে পানি ছিল। সবজি তোলার সময় খেতের মাঝখানে থাকা পল্লি বিদ্যুতের স্টিলের একটি খুঁটির সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করে রহিম। এ সময় পাশে থাকা একই বাড়ির সুমন, ইউছুফ ও জুয়েল তাঁকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে পানিতে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে তাঁরা তিনজনও মারা যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ অফিসে জানানোর পর তারা সংযোগ বন্ধ করে দিলে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ