হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অস্ত্র, ক্রিস্টাল আইসসহ ২ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার ইয়াবা, পিস্তলসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় জালিয়ার দ্বীপসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মৃত আব্দু রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০), মিয়ানমার মংডুর শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।

বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এরই পরিপ্রেক্ষিতে গভীর রাতে সদর ও দমদমিয়া বিওপির দুটি বিশেষ টহল দল নাফ নদীতে কৌশলে অবস্থান নেয়। কিছু সময় পরে একটি কাঠের নৌকা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জালিয়ার দ্বীপের কাছাকাছি পৌঁছালে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকার আরোহীরা চ্যালেঞ্জ উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল নৌকাটি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে নৌকাটি থামানো হয়। বিজিবির টহলদল স্পিডবোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে নৌকাটি দুজন আরোহীসহ আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে এর পাটাতনের নিচে একটি কম্বলের ভেতরে বিদেশি পিস্তল, এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার ইয়াবাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এর মূল্য ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা। 

দ্বীন মোহাম্মদ তালিকাভুক্ত একজন পাচারকারী জানিয়ে অধিনায়ক জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা দেওয়ার এবং উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ