হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে ডাকাত সর্দার কোরবান আলী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

কোরবান আলী। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কোরবান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পুলিশ জানিয়েছে, তিনি একজন ডাকাত সর্দার এবং তাঁর বিরুদ্ধে ডাকাতির আটটি মামলা রয়েছে। সব মিলিয়ে তিনি ১০ মামলার আসামি।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুছাপুর এলাকার টুটুলের দোকানের সামনে থেকে কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর নবীর ছেলে।

র‍্যাব-১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার কোরবান আলী ও তাঁর সহযোগীরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে অনেকগুলো মামলা হলেও গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে থাকতেন। র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর সহযোগীদের নাম জানিয়েছেন। তাঁদেরও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের ব্যবসায়ী সিরাজ মিয়ার নতুন বাড়িতে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়। এ ঘটনায় সিরাজ মিয়া থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে কোরবান আলীকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় আটটি ডাকাতির ও একটি অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ