হোম > সারা দেশ > কক্সবাজার

আলোচিত সাবেক এমপি বদি কারাগারে

কক্সবাজার প্রতিনিধি

‘ইয়াবা গডফাদার’ খ্যাত কক্সবাজার–৪ আসনের সাবেক এমপি ও আ. লীগ নেতা আবদুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমুন তামজিদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

দুপুরের পরে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের কড়া পাহারায় আদালতে তোলা হয় টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদিকে। এ সময় আদালত এলাকায় উৎসুক জনতা বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দিতে থাকেন। পরে বিকেল সাড়ে ৪টায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। পরে তাকে কক্সবাজারের টেকনাফ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ (৫৩) আবদুর রহমান বদিসহ ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে টেকনাফ থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। 

তথ্যমতে, আবদুর রহমান বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে তিনি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন। তাঁর দুই ভাইসহ ২৬ জন নিকটাত্মীয় জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। 

এ নিয়ে সারা দেশে সমালোচনার মুখে ২০১৮ সালে ওই আসনে বদিকে বাদ দিয়ে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন পান শাহীন আক্তার।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ