হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লতিফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, লতিফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তারই পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম পাঠান। ওই মামলার ১০ নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ