হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে আ.লীগ-বিএনপির ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা আবদুল মতিন তোতার মৃত্যুর ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় উপজেলার চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির নেতা মো. ইসমাইলসহ ৩১ জনকে আসামি করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত সাড়ে ৯টায় চরএলাহী বাজারে একটি ফলের দোকানে বিএনপি নেতা আবদুল মতিন তোতার ওপর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বিএনপি নেতা মো. ইসমাইল, মোস্তাফিজুর রহমানসহ আসামিরা হামলা চালান। 

এ সময় অভিযুক্তরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে আবদুল মতিন তোতাকে উদ্ধার করে নোয়াখালী থেকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার আবদুল মতিন তোতা মারা যান। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী মামলার আজকের পত্রিকা বলেন, ‘বিএনপি নেতা আবদুল মতিন তোতার ছেলে ইসমাইল একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেছেন। মামলাটি রুজু করে আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ