হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মো. সালাউদ্দিন (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার চানখাঁরবাজার এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

জাবিদ হাসান বলেন, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তার অংশ হিসেবে গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা-পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী এবং ডাকাতদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে চাঁদপুর সদর উপজেলার চানখাঁরবাজার এলাকার একটি বাড়ি থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তার ব্যক্তিকে সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ