হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে সেলিম উল্লাহ (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 
 
হোটেল কর্তৃপক্ষের বরাতে ওসি রকিবুজ্জামান বলেন, গত শনিবার বিকেল ৩টার দিকে শহরের ঝাউতলা এলাকায় আলহেরা নামের একটি আবাসিক হোটেলের ৩২৫ নম্বর কক্ষে ওঠেন সেলিম উল্লাহ। তিনি জেলার ঈদগাঁও উপজেলার সাতঘরিয়া পাড়ার ৪ নম্বর ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর ছেলে বলে হোটেলে পরিচয় দেন। তাঁর সঙ্গে রহিমা আকতার নামের একজন নারী উঠেছিলেন। 

গতকাল রোববার বিকেলে হোটেল কর্মচারীরা কক্ষ পরিষ্কারের সময় সেলিম উল্লাহর মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

ওসি রকিবুজ্জামান বলেন, ‘সেলিম উল্লাহকে কে, কীভাবে হত্যা করেছে তা অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ