হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে ট্রাক–নছিমনের সংঘর্ষে নছিমন চালক নিহত, উত্তেজিত জনতার ট্রাক ভাঙচুর

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাসে বালুবাহী নছিমন ও মালবাহী ট্রাকের সংঘর্ষে নছিমন চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা মালবাহী ট্রাকটি ভাঙচুর করেছে। আজ বৃহস্পতিবার ১১ টার দিকে উপজেলার দড়িকান্দি ব্রিজের দক্ষিণ পাশে ঘটনাটি ঘটেছে।

নিহত নসিমন চালক উপজেলার দড়িকান্দি গ্রামের আমির হোসেনের ছেলে পারভেজ হোসেন (২২)। এ ঘটনায় আটক ট্রাকচালক হাতিয়া থানার মৃত ইব্রাহিমের ছেলে তারিফ উদ্দিন (২৪)। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মালবাহী ট্রাককে নছিমন চালক ওভারটেক করতে গেলে এ সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত নসিমন চালককে স্থানীয়রা উদ্ধার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকচালককে আটক করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ