হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ১

ফেনী প্রতিনিধি

ফেনীতে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় চোরাই পণ্য। ছবি: জকের পত্রিকা

ফেনীতে অভিযান চালিয়ে ভারত থেকে আনা প্রায় কোটি টাকার চোরাই শাড়ি, থ্রি-পিস, হুইস্কি ও অটোরিকশা জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আজ রোববার ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম রানা। তিনি পূর্ব ছাগলনাইয়ার বাসিন্দা। তাঁকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানায়, ছাগলনাইয়া এবং পরশুরাম উপজেলার শ্রীপুর, যশপুর, ছাগলনাইয়া ও মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ৯৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ পণ্য স্থানীয় কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ