হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত আবুল কালাম আজাদ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের শুতরিয়া পাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কক্সবাজার শহরের হাজি পাড়া এলাকায় বসবাস করছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে আবুল কালাম আজাদকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখেন ইজিবাইকের (টমটম) যাত্রীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। আবুল কালাম আজাদ ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাঘাতে আহত হন। ছিনতাইকারীরা ছুরিকাঘাতের পর আবুল কালাম আজাদকে সড়কে ফেলে রেখে তাঁর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। 

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে, ছিনতাইকারীকে তাঁকে ছুরিকাঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।’ 

সম্প্রতি কক্সবাজার শহরে আশঙ্কাজনক হারে ছিনতাই ও চুরির ঘটনা বেড়েছে। অপরদিকে গত পাঁচ দিনে জেলায় দুই রোহিঙ্গাসহ সাতজন খুন হয়েছেন। এতে সর্বত্র আতঙ্ক দেখা দিয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ