হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ বিভিন্ন মামলার ২৩ আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্নাসহ বিভিন্ন মামলার ২৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার সদর মডেল থানার কনফারেন্সে হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। 

মো. রফিকুল ইসলাম জানান, গত ৪৮ ঘণ্টায় কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫টি টিম। এই অভিযানে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সক্রিয়। তবে সামাজিক আন্দোলন না হলে পুলিশের একার পক্ষে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ সক্ষম হচ্ছে না। সমাজের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। 

প্রসঙ্গত, সম্প্রতি পর্যটন শহরে ছিনতাই ও খুনখারাবি বেড়েছে। মাত্র ১২ দিনের ব্যবধানে শহর ও আশপাশে পাঁচজন খুন হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ