হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে টাকা ভাংতি করা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। দোকানে টাকা ভাংতি করা নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে।

নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া (৫২)। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। তাঁকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে।

আজ মঙ্গলবার বিকেলে সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় হাতবোমা (ককটেল) বিস্ফোরণসহ বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা গেছে, ৩ এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানির মধ্যে টাকা ভাংতি করা নিয়ে বিরোধ হয়। এরপর সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। ওই ঘটনার জেরে আজ বিকেলে আবার সংঘর্ষে আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা যৌথ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আছি। নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ