হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে শনিবার ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেক বিম স্থাপনের জন্য আগামী শনিবার দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। নিরাপত্তাজনিত কারণে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত মহাসড়কটি ওই সময়ের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় যানবাহন বিকল্প সড়ক হাটহাজারী-ফটিকছড়ি দিয়ে চলাচল করবে।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘শনিবার সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেক বিম স্থাপন করা হবে। ওই দিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প সড়ক ব্যবহার করে ঢাকা-চট্টগ্রামে যানবাহন চলাচল করতে পারবে।’

এর আগে গত শনিবার (১১ মে) ডেক বিমটি বসানোর কথা ছিল। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে সে সময় বিমটি বসানো যায়নি বলে জানান পিন্টু চাকমা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ