হোম > সারা দেশ > চট্টগ্রাম

অভিযানে ৩ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মামলায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার কাঞ্চননগর ও হাশিমপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিনটি ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ডিসি অফিসের ছাড়পত্রের মেয়াদ না থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেএমসি ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স রহিম ব্রিকস ও এবিএন ব্রিকসকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মইনুদ্দীন ফয়সাল, উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর শুভ দাশ, চন্দনাইশ থানার এএসআই মনসুর ও তাঁর দল, চন্দনাইশ ফায়ার সার্ভিসের সাবের আহমদ ও উপজেলা ভূমি অফিসের অন্য কর্মকর্তারা।

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা আজকের পত্রিকাকে বলেন, অবৈধ তিনটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায়ের পর সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে সতর্ক করা হয়। এ ছাড়া ভবিষ্যতে যথাযথ নিয়ম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ