হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে পাচার মামলায় গ্রেপ্তার ৩ জনের জামিন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে মানব পাচার মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাঙামাটির দায়রা জজ আদালতের বিচারক মো. সহিদুল ইসলাম এ আদেশ দেন। 

জামিনপ্রাপ্তরা হলেন–মামিয়া চাকমা, সজীব চাকমা ও জ্যাসি চাকমা। আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন বিপ্লব চাকমা ও বাদী পক্ষের আইনজীবী রাজীব চাকমা। 

গত ৩ জুলাই রাজধানীর উত্তরার পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১৯ জুন রাঙামাটির বাঘাইছড়িতে এক কলেজছাত্রীকে (১৭) পাচারের উদ্দেশ্যে অপহরণের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরে ২৬ জুন ঢাকা থেকে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। 

পরদিন ২৭ জুন বাঘাইছড়ি থানায় মানব পাচার আইনে একটি মামলা করেন ভুক্তভোগী। পরে বাঘাইছড়ি থানার পুলিশ কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে

জানা যায়, গত কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রাম থেকে আদিবাসী নারীদের প্রলোভন দেখিয়ে চীনে পাচার করে আসছে একাধিক দেশি–বিদেশি চক্র। ক্ষমতাসীন দলের এমপি–মন্ত্রী ও পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের আশ্রয়–প্রশ্রয়ে এ পাচার মারাত্মকভাবে বেড়ে যায়। নারী পাচার বন্ধের দাবিতে ঢাকা–চট্টগ্রামে একাধিকবার মানববন্ধন করে আদিবাসীরা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ