হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় চাচির পরকীয়ার অনৈতিক দৃশ্য দেখে ফেলায় শিশু সায়মনকে হত্যা: পুলিশ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় চাচির অনৈতিক সম্পর্কের দৃশ্য দেখে ফেলায় হত্যা করা হয় শিশু সায়মনকে (৭)। এ ঘটনায় গতকাল শনিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৬ আগস্ট তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের খোরশেদা আক্তার তাঁর শিশুসন্তান সায়মনকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করেন। পরে ১৯ অক্টোবর কলাকান্দি বালুর মাঠের কাশবনে ঝোপের মধ্যে শিশু সায়মনের অর্ধগলিত লাশ পাওয়া যায়। 

এ ঘটনায় ২০ আগস্ট থানায় মামলা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ হত্যার সঙ্গে জড়িত ঘাতক মো. বিল্লাল পাঠানকে (৪২) শনিবার রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে গ্রেপ্তার করে। 

পুলিশ সুপার আরও জানান, শিশু সায়মনের হত্যা মামলার আসামি শেফালির স্বামী জামাল মিয়া একজন প্রবাসী। এ সুযোগে শেফালির সঙ্গে বিল্লাল পাঠানের সম্পর্ক গড়ে ওঠে। শেফালি সম্পর্কে বিল্লাল পাঠানের জেঠস (স্ত্রীর বড় বোন)। ১৬ আগস্ট বিকেলে শিশু সায়মন বিল্লাল পাঠান ও শেফালিকে একসঙ্গে দেখে ফেলে। এ সময় সায়মন বলে যে ‘দেইখা ফালাইছি, হগলরে কইয়া দিমু।’ এতে বিল্লাল আতঙ্কিত হয়ে সায়মনের গলা ও মুখ চেপে ধরেন। পরে ঘটনা যেন কেউ জানতে না পারে সে জন্য ছুরিকাঘাতে সায়মনকে হত্যা করেন। 

প্রথমে তাঁরা প্লাস্টিকের বস্তায় সায়মনের লাশ ঢুকিয়ে খাটের নিচে রেখে দেয়। রাত ১২টার পর বাড়ির পাশে বালুর মাঠে কাঁশবনের ঝোঁপের মধ্যে বস্তাবন্দী লাশ ফেলে আসে। লাশ যাতে দ্রুত পঁচে যায় সেজন্য মুখসহ সারা শরীরে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। 

এর আগে শেফালি আক্তারকে ঘটনার চার দিন পর ২০ আগস্ট ডিবির তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মো. নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া প্রমুখ।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ