হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা এবং একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। আজ রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীর কাঁকড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

রোববার রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল। 

মৃত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে। 

র‍্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের সময় আত্মরক্ষার্থে র‍্যাব গুলিবর্ষণ করলে কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ পাওয়া যায়। এ ছাড়া সেখান থেকে ৭০ হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়। 

এর আগে ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইয়ের কাছ থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তাঁর শ্যালিকার কাছ থেকে মিয়ানমারের নগদ অর্থও মিলেছিল। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ