হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমারে সংঘাতের মধ্যে কক্সবাজার সীমান্তে বিজিবি মহাপরিচালক 

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত চলছে। ইতিমধ্যে রাখাইনের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতির মধ্যে কক্সবাজার সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। 

আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার ও বান্দরবানে বিজিবির সীমান্ত চৌকির প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহাপরিচালক আজ বৃহস্পতিবার সকালে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সেন্টমার্টিন বিওপির সার্বিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি সৈনিকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে বসবাসরত দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

এর আগে, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান মিয়ানমার সীমান্তের কক্সবাজারের উখিয়ার পালংখালী এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বিওপি পরিদর্শন করেন। এ সময় তিনি বিওপির প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার রোধসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। 

 এ সময় বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের রিজিয়ন কমান্ডার, রামুরর সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ