হোম > সারা দেশ > নোয়াখালী

লক্ষ্মীপুরের যুবলীগ নেতা নোয়াখালীতে আটক

নোয়াখালী প্রতিনিধি

মিরাজ হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক মিরাজ হোসেন শান্ত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপ‌জেলার মো. শাহজাহানের ছেলে। তিনি কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি নোয়াখালী বিএডিসিতে চাকরি করেন।

নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলা হয়েছিল। মিরাজ হোসেন শান্ত ওই মামলার এজাহারনামীয় আসামি। সরকারি আবাসিক এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাঁকে আটক করা হয়। লক্ষ্মীপুর থানায় মামলা হওয়ায় তাঁকে ওই থানায় স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, শান্তর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় দুটি ও চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ