হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

১০ বছর আগে গুলিতে নিহত, সাবেক আইনমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় ১০ বছর আগে হাদিস মিয়া নামে একজন গুলিতে নিহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। তা ছাড়া অজ্ঞাত আরও ২০০-৩০০ জনের কথা অভিযোগে বলা হয়।  

গতকাল মঙ্গলবার নিহত হাদিসের ভাই ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা বাহার মিয়া এই অভিযোগ দায়ের করেন। আজ বুধবার দুপুর পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা পরিষদের ভোট চলাকালে বিকেলে গুলিবিদ্ধ হন হাদিস। পরে তিনি মারা যান। বিজিবির পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, ভোটকেন্দ্র দখলে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হন। তবে হাদিসের পরিবার জানায়, বিনা কারণেই হাদিসের ওপর গুলি চালানো হয়।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, একটি অভিযোগ পেয়েছেন। শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ