হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় আবারও খেত থেকে মৃত বন্য হাতি উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আবারও একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকার তামাকখেত থেকে মৃত হাতিটি উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি, মৃত অবস্থায় একটি বন্য হাতি পড়ে আছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এশিয়ান প্রজাতির হাতিটি পুরুষ। বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর।

মৃত হাতির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি আরও বলেন, হাতিটির কীভাবে মৃত্যু হয়েছে, রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্ত করতে ভেটেরিনারি সার্জন আসছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে চকরিয়া প্রাণিসম্পদ হাসপাতাল ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন মোন্তাকিম বিল্লাহ বলেন, ‘মৃত হাতিটির ময়নাতদন্ত চলছে। মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে শরীরের ভেতরের নানা অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

এই ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে চলতি বছরের ৭ জানুয়ারি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর সীমান্তবর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীর বিচাইন্নারছড়া এলাকায় হাতির আক্রমণে ফরিদুল আলম পুতু মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়। তাঁর তামাকখেতে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে একটি মা হাতির মৃত্যু হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ