হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাসে মরিচ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হেলাল উদ্দিন (৪০)। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বাদী হয়ে চারজনের নামোল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করে তিতাস থানায় অভিযোগ দায়ের করেন।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি চকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হেলাল উদ্দিন বলরামপুর গ্রামের মৃত আবীদ আলীর ছেলে। 
 
এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, ‘গতকাল বিকেলে তুলাকান্দি চকে মরিচ কিনতে গেলে পূর্বশত্রুতার জেরে তুলাকান্দি গ্রামের সিয়াম, ফয়সাল, আল হাদিস, আল আমিনসহ আরও সাত-আটজন মিলে আমাকে মারধর করে। পরে আমার সঙ্গে থাকা ৯৮ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে।’

তুলাকান্দি গ্রামের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘মারধর ও ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে হেলাল উদ্দিন আমাকে জানিয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হোসেন বলেন, ভুক্তভোগী হেলাল উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ