হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির হল থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার 

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব ও শাহজালাল হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। হল দুটি থেকে ৩০টি রামদা, ১৮টি মদের বোতল, ৫টি হেলমেটসহ রড ও স্টাম্প উদ্ধার করা হয়। 

আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আবাসিক হল দুটি অভিযান চালানো হয়। চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

হল তল্লাশির বিষয়ে চবি প্রক্টর হায়দার আরিফ বলেন, ‘হলে আসন বরাদ্দ চলছে। এর মধ্যে আমরা হলগুলোতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত আমরা আব্দুর রব ও শাহজালাল হল তল্লাশি করে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছি।’ 

তিনি বলেন, একে একে বিশ্ববিদ্যালয়ের সব হলে অভিযান পরিচালিত হবে। দেশীয় অস্ত্র ও মদের বোতলের পাশাপাশি কয়েকটি হেলমেট, রড-স্টাম্প উদ্ধার করা হয়েছে। আগামী ৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ জন্য হলগুলো শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করতে প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে ৷

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ