হোম > সারা দেশ > কক্সবাজার

কোমরে রশি বেঁধে আদালতে নেওয়া সেই বিশ্ববিদ্যালয় ছাত্রের জামিন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় মারামারির এক মামলায় গ্রেপ্তারের পর কোমরে রশি বেঁধে থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হামিম মো. ফাহিম (২৫) জামিন পেয়েছেন। আজ রোববার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহিদ হোসাইন তাঁর জামিন মঞ্জুর করেছেন।

হামিম মো. ফাহিম চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে স্নাতকের শিক্ষার্থী। তিনি পেকুয়া সদরে একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। 

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ফাহিমের আইনজীবী মিজবাহ উদ্দিন। 

গত ১২ ফেব্রুয়ারি দৈনিক আজকের পত্রিকার অনলাইনে ‘বিশ্ববিদ্যালয়ছাত্রকে কোমরে রশি বেঁধে আদালতে নেওয়ার ছবি ভাইরাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 

ফাহিমের আইনজীবী মিজবাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার ফাহিমের জামিন বিষয়ে অধিকতর শুনানির তারিখ নির্ধারিত ছিল। মামলার নথিপত্র পর্যালোচনা করে ফাহিমের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ