হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়া এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২ কর্মকর্তাকে অব্যাহতি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

এসএসসি পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলার দায়ে ফেনীর ছাগলনাইয়া পাঠাননগর ছলেমা নজির উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব সৈয়দ মনির ও সহকারী কেন্দ্রসচিব সাজেদা আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ স্বাক্ষরিত এক আদেশে তাদের অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে অগ্রণী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র নাথকে ওই কেন্দ্রের নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

অব্যাহতি প্রাপ্ত কেন্দ্রসচিব সৈয়দ মনির উপজেলার গতিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী সচিব সাজেদা আক্তার নুরুল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ