হোম > সারা দেশ > কক্সবাজার

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের সংঘর্ষে মো. রুবেল (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আট যাত্রী। আজ শুক্রবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুবেল চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে। আহতদের মধ্যে সবুজ মিয়া (৩৫), মোস্তাকিম (২৩) ও মোহাম্মদ আরিফকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলসের চেয়ারকোচ পটিয়া ইন্দ্রপুলস্থ বাইপাসে পৌঁছালে চট্টগ্রামমুখী লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট কোচটি রাস্তার পাশের বৈদ্যুতিক একটি খুঁটিতে ধাক্কা খায়। 

বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, আজ সকালে ইন্দ্রপুল এলাকায় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়। এ ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ