হোম > সারা দেশ > চট্টগ্রাম

মৌলভীবাজারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন। 

র‍্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বস দত্ত চাকমা জানান, রোববার ভোররাতে শ্রীমঙ্গলের মাইজদিহি পাহাড়ি এলাকায় টহলের সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে র‍্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এ সময় তাদের কোম্পানির তিন সদস্য আহত হন। গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ দুটি শ্রীমঙ্গল থানায় একটি অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা হয়েছে। 

নিহতরা হলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি তোফায়েল আহমেদ (৩৫) এবং মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি শহীদ মিয়া (৪০)। 

শ্রীমঙ্গল থানার এসআই মো. জামাল জানান, রবিবার ভোরে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ