হোম > সারা দেশ > চট্টগ্রাম

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা নোমান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের জানাজায় অংশ নেন হাজারো মানুষ। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। আজ শুক্রবার বাদ আসর চট্টগ্রামের রাউজানের গহিরা উচ্চবিদ্যালয় মাঠে সবশেষ জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

দাফনের আগে চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ ও সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, বীর মুক্তিযোদ্ধা সাধন পালিত ও মুক্তিযোদ্ধা হাসেম উপস্থিত ছিলেন।

জানাজায় অংশ নিতে সকাল থেকে দূর-দূরান্তের মানুষ আসতে থাকেন গহিরা গ্রামের বাড়িতে। গহিরা স্কুল মাঠে ঢল নামে মানুষের। নিজ গ্রামের বাড়ির জানাজাসহ চারটি জানাজা অনুষ্ঠিত হয়। তিনি ২৫ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের জানাজায় অংশ নেন হাজারো মানুষ। ছবি: আজকের পত্রিকা

গ্রামের বাড়ির জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপি আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপি নেতা মীর হেলাল ও মরহুমের পুত্র সায়েদ আল নোমানসহ অনেকে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ