হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিলগালা করা হলো চট্টগ্রাম নগরের হেলে পড়া ভবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় হেলে পড়া চারতলা ভবনটি সিলগালা করা হয়েছে। পরে ফেরদৌস কমপ্লেক্স নামের ওই ভবনে থাকা লোকজন ও আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ বুধবার সকালে পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ওই ভবনকে ঝুকিঁপূর্ণ হিসেবে সীল করে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকেও ভবনটিকে ঝুকিঁপূর্ণ উল্লেখ করে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।’

বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, ওই ভবনে বিভিন্ন তলায় ছয়টি বাণিজ্যিক অফিস এবং নিচ তলায় দুটি মুদির দোকান ও ফটোকপির দোকান রয়েছে। বুধবার সকালে মুদির দোকানদার ভবন হেলে পড়ার বিষয়টি খেয়াল করেন। এরপর বিষয়টি মালিককে জানান।

ভবনের মালিক খোরশেদ আলম বাপ্পি বলেন, ‘কিছুদিন আগে চার তলা ওই ভবনের পাশে নালা সম্প্রসারণের জন্য ২১ ফুট পর্যন্ত ভেঙে ফেলা হয়। কিন্তু ভবনের নিচের একটা অংশ ফাঁকা থেকে যায়। এই কারণে চারটি পিলার ভেঙে গেলে ভবনটি নালার দিকে হেলে পড়েছে। আপাতত লোকজন ও জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে।’

এ বিষয়ে প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য ভবন মালিককে আমরা তিন মাসের সময় দিয়েছিলাম। কিন্তু তারা দুই বছরেও তা করেনি। এখন যা হওয়ার তাই হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ