হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে সাবেক কাউন্সিলর টিপু হত্যা, গ্রেপ্তার ২ জন কারাগারে

কক্সবাজার প্রতিনিধি

খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। তবে আদালত শুনানি না করায় তাদের কারাগারে পাঠানো হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের এ ঘটনায় ওই দুজনকে আটক করে র‍্যাব। পরে তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার ওরফে সালু এবং কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার মেজবাউল হক ভুট্টো।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। পরদিন শুক্রবার নিহতের ভগ্নিপতি ইউনুছ আলী শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা করেন।

তথ্যমতে, গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন আটক ইফতেখার ও গোলাম রব্বানী টিপু। তাঁদের সঙ্গে রুমি (২৭) নামের এক নারীও ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।

হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। নিহত টিপু ও আটক ইফতেখারের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলা রয়েছে। তাঁরা গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে রয়েছেন।

ওসি মো. ইলিয়াস খান বলেন, টিপু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শেখ হাসান ইফতেখার ও মেজবাউল হককে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। তবে রিমান্ড আবেদনের শুনানি হয়নি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ