হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (৪০) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ৪ নম্বর বর্ধিত ক্যাম্পের সি-২ ব্লকের উত্তর মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা মোহাম্মদ আলী ওই ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এক প্রতিবেশী ঝগড়াঝাঁটির একপর্যায়ে মোহাম্মদ আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ