হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ও বিকেলে উপজেলার ছিপাতলী ও পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশুর নাম মোহাম্মদ নওশাদ (১১) ও তাজবীদ (২)। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়নের এক পুকুরে গোসল করতে গিয়ে নওশাদ ও বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে তাজবীদ পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন নওশাদকে উদ্ধার করে বেসরকারি ও তাজবীদকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

নওশাদ ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আইয়ুবের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ছিপাতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আহসান লাভু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

অপরদিকে তাজবীদ হাটহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মো. সুমনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহরিন আনোয়ার নিশ্চিত করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ