হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাকের পেছনে ঢুকে গেল প্রাইভেট কার, গাড়ি কেটে দুজনের মরদেহ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে প্রাইভেট কারের আরও তিন যাত্রী।

আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরনা হলেন প্রাইভেট কারের চালক মাহবুব (৩৫) ও গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে এবং মো. মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির সামনের অংশ কেটে নিহত গাড়ির চালক মাহবুব ও গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। গাড়ির ভেতর থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরে একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের রয়েছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই চালক ও যাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ